বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
 সিলিংফ্যানের সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম নতুন নিষেধাজ্ঞায় ইরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরোধের’ হুমকি যুক্তরাষ্ট্রের ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া গ্রাম আদালত সক্রিয় করতে দেওয়া হবে ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত উদ্ভাবন নির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 সিলিংফ্যানের সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

​ প্রতিনিধি সাভার
  • আপডেট সময় : 7:28 pm, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সাভারের হেমায়েতপুর থেকে আদনান হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চান্দুলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আদনান হোসেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মো. সোয়েব হোসেনের ছেলে। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সাভারের চান্দুলিয়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতর সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আদনানের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাড়াহীন অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

​বিষয়টি নিশ্চিত করে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, “খবর পেয়ে গৃহবধূর ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।”

​পরিবারের দাবি ও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চালানো হচ্ছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা (ডিআইজি নম্বর) দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com