শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পেলে-ম্যারাডোনা-এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে মেসি ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে নাইকিকে ছাপিয়ে ব্র্যান্ডিংয়ে বড় জয় এডিডাসের আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯ বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চায় যুক্তরাষ্ট্র চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, বাড়ি বাড়ি যাবেন কৃষি কর্মকর্তারা সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 5:53 pm, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আলজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ও ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির  বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

আলজেরিয়া সিভিল ডিফেন্স বা আলজিরিয়ান সিভিল প্রটেকশন জানায়, আলজিয়ার্সের মোহাম্মাদিয়া জেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংস্থাটি জানায়, ‘এ পর্যন্ত প্রাথমিক হিসাবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

তবে মৃতদের বয়স সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে প্রধানমন্ত্রী সিফি ঘরিবকে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিতে দেখা গেছে।

আলজেরিয়ায় কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com