শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পেলে-ম্যারাডোনা-এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে মেসি ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে নাইকিকে ছাপিয়ে ব্র্যান্ডিংয়ে বড় জয় এডিডাসের আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯ বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চায় যুক্তরাষ্ট্র চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, বাড়ি বাড়ি যাবেন কৃষি কর্মকর্তারা সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 5:52 pm, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ থেকে এশিয়াসহ ৬০টির বেশি প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও বৃদ্ধি পাচ্ছে।

‘রিসার্জেন্স অব পলিটিক্যাল টেররিজম’— শীর্ষক বৈঠকটিতে সভাপতিত্ব করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উদ্বোধনী বক্তব্যে রুবিও বলবেন, ‘বামপন্থী রাজনৈতিক সন্ত্রাসবাদ একটি বাস্তব এবং আন্তঃসীমান্ত হুমকি। এটি কয়েক দশক ধরে বিদ্যমান থাকলেও এখন আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।’

রুবিও বামপন্থী সন্ত্রাসবাদকে ‘সভ্যতার প্রতি গভীর ক্ষোভ থেকে উৎসারিত এক ধরণের বিশেষ অশুভ শক্তির’ ফল বলে অভিহিত করবেন।

তার ভাষায়, এটি ‘বিভিন্ন মতাদর্শিক রূপে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলবেন, ‘এটি সভ্যতা ও যারা সভ্যতা গড়ে তোলে বা টিকিয়ে রাখে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ।’

তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ২০২৫ সালের একটি বিস্তৃত প্রতিবেদনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বামপন্থীদের হামলা কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু ১৯৯৪ সাল থেকে ডানপন্থী সন্ত্রাসীদের হামলার সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বামপন্থী সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রের সংখ্যা বেড়েছে। তবে এই সহিংসতা খুব নিম্ন স্তর থেকে বেড়েছে এবং ডানপন্থী ও জিহাদি হামলাকারীদের অতীতের সহিংসতার তুলনায় এখনো অনেক কম।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ডানপন্থীদের ৩০টি সন্ত্রাসী হামলা বা হামলার ষড়যন্ত্রের ঘটনা ঘটে। একই সময়ে বামপন্থীদের ঘটনায় ছিল আটটি ও জিহাদি গোষ্ঠীগুলোর ঘটনায় ছিল তিনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com