
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের বিশেষ বরাদ্দের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৩ জুলাই) দুপুরে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব এস. এম. কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বদি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য বিএনপি নেতা ফেরদৌস আলম, জাহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাছিমা আক্তার, মনোয়ারা বেগম,যুবনেতা শুভ প্রমুখ।