সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে মেসির নতুন রেকর্ড, ম্যারাডোনার পাশে আলভারেজ চীনে আছড়ে পড়ার পর টাইফুন বাভি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভুটান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার মাঝারি ভূমিকম্প, ভারতের অন্ধ্র উপকূলে মৃদু কম্পন

চীনে আছড়ে পড়ার পর টাইফুন বাভি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 6:14 pm, রবিবার, ১২ জুলাই, ২০২৬

চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর টাইফুন বাভি রোববার দুর্বল হয়ে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এর গতিপথে থাকা প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনে আঘাত হানার আগে ঝড়টি উত্তর তাইওয়ান ও জাপানের প্রত্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। এতে গাছপালা উপড়ে পড়ে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে গত এক সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঝড়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ২০ মিনিটে (জিএমটি ১৫২০) ঝেজিয়াং প্রদেশে প্রথম আঘাত হানে বাভি। সে সময় এর বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, বাভি ইউহুয়ান শহরে আঘাত হানার সময় প্রবল বাতাস ও ভারী বৃষ্টি হয়। দ্রুত পানি জমে যায় এবং রাস্তার পাশের গাছ উপড়ে পড়ে।

চায়না ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, রোববার ভোর ৫টার দিকে ঝড়টির শক্তি কমে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

সংস্থাটি জানায়, ঝড়ের কেন্দ্র এখন বড় বাণিজ্যিক কেন্দ্র ইইউয়ের কাছাকাছি রয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ১০৮ কিলোমিটার বেগের ১১ নম্বর মাত্রার বাতাস বয়ে যেতে পারে।

সিনহুয়া জানায়, ঝেজিয়াং প্রাদেশিক কর্মকর্তারা উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, পরিবহন ব্যাহত হওয়া, নদীর পানি উপচে পড়া এবং কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কর্তৃপক্ষ প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com