
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে।
বর্তমানে ফিফা র্যাংকিংয়ে শীর্ষে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। পরের দুই স্থানে আছে যথাক্রমে- স্পেন ও ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফিফা র্যাংকিংয়ের এই সেরা চার দলই সেমিতে লড়বে।
এছাড়া আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয় করা চার দল সেমিফাইনালে উঠেছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ আসরে সেমিফাইনালে উঠেছিল চার বিশ্ব চ্যাম্পিয়ন।
১৯৭০ সালে সেমিফাইনাল খেলেছিল ব্রাজিল-উরুগুয়ে এবং ইতালি ও পশ্চিম জার্মানি। এছাড়া, ১৯৯০ সালের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড।
এবারের আসরের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে এবং স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারায়।
আগামী ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরের দিন দ্বিতীয় সেমিতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।