সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে মেসির নতুন রেকর্ড, ম্যারাডোনার পাশে আলভারেজ চীনে আছড়ে পড়ার পর টাইফুন বাভি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভুটান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার মাঝারি ভূমিকম্প, ভারতের অন্ধ্র উপকূলে মৃদু কম্পন

আমাকে হত্যার চেষ্টা হলে ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 5:07 pm, শনিবার, ১১ জুলাই, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে (আমাকে) হত্যার চেষ্টা করে বা হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হয়, তাহলে ইরানকে ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,‘ ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—অর্থাৎ আমাকে—হত্যা করার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে|’

ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে| ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন স্থানে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করে বা হত্যাকাণ্ড ঘটায়, তাহলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে ব্যবহার করা হবে|’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে| মার্কিন সামরিক বাহিনী এক বছরের জন্য, যা বর্ধিত হতে পারে. ইরানের সমস্ত এলাকাকে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে পুরোপুরি প্রস্তুত ও সক্ষম|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com