
বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন সকালে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মইনুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ২৪৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ১৩৯ জনসহ মোট ৪৪ হাজার ৩৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধী শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে।
ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য উপজেলার ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন কর্মী এবং ৩০ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।