মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পাইকগাছা উপজেলা সূশীল সমাজের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 12:26 pm, সোমবার, ২৯ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ জনগোষ্টির অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের আওতায় নেটজ বাংলাদেশ ও ইউরোপিয় ইউনয়ন এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংগঠন বারসিকের আয়োজনে পাইকগাছা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে|ররিবার (২৮ জুন) সকাল ১০ ঘটিকায় বারসিক পাইকগাছা কার্যালয়ে বারসিক কর্মৗ বাবলু জোয়ারদারের সঞ্চালনায় সদস্য সচীব কাজী সিফাত উল্লাহর সভাপতিত্বে পাইকগাছা উপজেলা সিএসওর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সুশীল সমাজের এক বছরের পরিকল্পনা করা হয়। বাস্তবায়ন ও বর্তমান কাজ সর্ম্পকে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য কাজের মধ্যে উপজেলার গড়ুইখালী ইউনিয়নে পানির প্লান্ট ˆতরী, কপিলমুনি ইউনিয়নে পানির প্লান্ট ˆতরী অগ্রণী ভূমিকা রেখেছে| এছাড়া হরিঢালী ইউনিয়নে সিকিরবিল খাল পুনঃখনন সহ আরো ৮টি খাল পুনঃখননের জন্য উদ্যোগ নিয়েছেন| পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে বলে জানান সিএসও দলের সদস্যবৃন্দ। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লংঘনের কারনে পাইকগাছা উপজেলায় দরিদ্র প্রান্তিক নারী-পুরুষের উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আগ্রহ প্রকাশ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন সিএসওর সভাপ্রধান ও সদস্য সচিব সুমি আক্তার, অসীম দাস, কপিলমুনি ইউনিয়ন সিএসওর সভাপ্রধান আফরোজা বেগম, সদস্য সচিব মিন্টু অধিকারী, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন সিএসওর সভাপ্রধান ও সদস্য সচিব| এছাড়া আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিএসওর সদস্য এসএম আফজাল হোসেন, শুক্কলী দফাদার, আলমগীর হোসেন, রেশমা সুলতানা, নাসরিন আক্তার, তাহেরা পারভীন, শরীফুল ইসলাম, অখিল কুমার মন্ডল ও গনমাধ্যম কর্মী কাজী সোহাগ এবং বারসিক কর্মীবৃন্দ|।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com