মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজা ব্যবসায়ীকে আটকে পুলিশে দিয়েছে জনতা

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 10:41 am, সোমবার, ১৫ জুন, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় গাঁজা বিক্রির করার সময় মোঃ আলাউদ্দিন মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে এলাকার মাদক বিরোধী অভিযান কমিটির সদস্যরা আটক করে পুলিশয়ে দিয়েছেন। সে উত্তর বালিয়াকান্দি গ্রামের মৃত রুস্তম মিয়ার ছেলে।
‎গত শনিবার (১৩জুন) সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌধুরী পাড়া গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে গাঁজা বিক্রি করছিলেন। এসময় এলাকার মাদক বিরোধী অভিযানের সদস্যরা বিষয়টি টের পেয়ে আলাউদ্দিন মিয়ার সাথে থাকা একটি পলিথিনের ব্যাগের মধ্যে তল্লাশি করে ৮ পুড়িয়া গাঁজা পায়। মাদক বিরোধী অভিযানের সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে গাঁজা বিক্রি ও সেবন করেন।

‎স্থানীয়রা জানিয়েছেন, উত্তর বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মৃত রুস্তম মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন মিয়া গাঁজা বিক্রির সময় স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। পরে বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে জানানো হলে এসআই কাঞ্চন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
‎বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এলাকাবাসীর সাক্ষ্য-প্রমাণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মোঃ আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com