শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু বালিয়াকান্দি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন (বাবলু) মারা গেছে রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা বালিয়াকান্দিতে দূনীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক

কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

টি এম কামাল, কাজিপুর, সিরাজগঞ্জ
  • আপডেট সময় : 2:39 pm, শনিবার, ১৩ জুন, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন) বেলা ১১ টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। পরে তিনি এই প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এডকেশনাল এক্সিলেন্স সাপোর্ট টিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত মেলায় স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়ার বিষয়গুলো তুলে ধরেন অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীগণ। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মেলায় উপজেলার সাতটি মাধ্যমিক এবং তিনটি কলেজ অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা।

একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ প্রকল্পগুলো সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট থেকে অবগত হন। বিকেলে বিচারকদের রায়ে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় টিম প্রথম, কাজিপুর মুঞ্জিল উদ্দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয় টিম তৃতীয় স্থান লাভ করেছে। বিজয়ী প্রথম দল জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজক কমিটিসূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com