বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

কাজিপুরে আগুনেপুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু

টি এম কামাল :
  • আপডেট সময় : 10:53 am, বুধবার, ১০ জুন, ২০২৬

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ৮ জুন (সোমবার) দিবাগত রাতে শুভগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে একটি গাভী ও একটি ছাগলসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৯ জুন (মঙ্গলবার) একই ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত সাকমান শেখের পুত্র আনিসুর রহমানের প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু বজ্রপাতে মারা গেছে।
অপরদিকে পার্শ্বেরবাড়ীর আনিস মল্লিকের স্ত্রী শাহিদা বেগম বজ্রপাতে মারাত্মক আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

৯ জুন (মঙ্গলবার) দুপুর আড়াইটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন রতন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শুভ গাছা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইউএনও মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং তাৎক্ষণিক সরকারি ত্রাণ তহবিল থেকে ক্ষতিপরিবারকে নগদঅর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com