বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে বর্ষার ছোঁয়ায় ফুটেছে কদম, প্রকৃতির রূপে মুগ্ধ জনপদ ‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচিত মাদক ব্যবসায়ী নজরুলের তিন মাসের কারাদণ্ড জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা সেমেনিও, পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার ৫ জুন চট্টগ্রাম যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজাকে হত্যা করে ঢাকায় আত্মগোপন, শেষ রক্ষা হলো না যুবকের

৫ জুন চট্টগ্রাম যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:04 pm, বুধবার, ৩ জুন, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আগামী ৫ জুন ২০২৬ সরকারি সফরে চট্টগ্রাম যাবেন। সফরকালে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতর থেকে এই তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার ৫ জুন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন।

একই দিন বেলা ১১টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন।

সফর শেষে ওইদিন বিকেল ৫টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত একপত্রে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

facebook sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com