
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শাহিনুর মোল্লা (২৫) তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে একটি ইঞ্জিনচালিত নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় শাহিনুর মোল্লাকে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।
জব্দকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত শাহিনুর মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গোপালগঞ্জ ভুমি অফিসে ভুমি সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি অঙ্কন পাল, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল হাসান, সহকারী নিবার্চন কর্মকর্তা ওয়াজিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী নাসীর ইকবাল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লাহ, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সদস্য জুয়েল রানা প্রমূখ। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ, ভুমি সেবা মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান; ই-নামজারির আবেদন গ্রহণ; ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান; অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ; অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবাগ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবে।