মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু প্রথম ওভারেই তাসকিনের উইকেট শেষ সেশনে ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্কে কাজিপুরে যমুনা পাড়ের মানুষ কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত ৩ লাখের বেশি উদ্বৃত্ত পশু রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

কাজিপুরে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু

টি এম কামাল
  • আপডেট সময় : 5:13 pm, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে স্বল্পমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। 

সোমবার (১১ মে) কাজিপুর উপজেলায় বিভিন্ন পয়েন্টে খোলা ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, আসন্ন ঈদ উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। এবারের প্যাকেজে প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। নির্ধারিত সবগুলো পণ্যের একটি প্যাকেজ মূল্য ধরা হয়েছে ৪৮০ টাকা। টিসিবি অফিস সূত্রে আরও জানা গেছে, সপ্তাহের প্রতি শুক্রবার বাদে প্রতিদিন এই কার্যক্রম চলবে। প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে। এতে গ্রাহক সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের চেয়ে পণ্যমূল্য তুলনামূলক কম হওয়ায় টিসিবির ট্রাকগুলোর সামনে নিম্নআয়ের মানুষের উপচে পড়া ভিড়। 

পণ্য কিনতে আসা সাধারণ মানুষ জানান, বর্তমান বাজার দরের চেয়ে টিসিবির পণ্যের দাম কম হওয়ায় এটি তাদের জন্য বড় স্বস্তি। তবে বিতরণে আরও শৃঙ্খলা এবং বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সিরাজগঞ্জের কাজিপুরে প্রান্তিক আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে টিসিবির মাধ্যমে খোলা বাজারে পণ্য-সামগ্রী বিক্রি শুরু করেছে উপজেলা প্রশাসন, কাজিপুর ও টিসিবি বগুড়া। প্রতি পরিবার প্রতি লিটার তেল ১৩০ টাকা করে ২ লিটার ২৬০টাকা, প্রতি কেজি মুসুরির ডাল ৭০ টাকা করে ২ কেজি ১৪০টাকা এবং ১ কেজি চিনি ৮০ টাকা করে মোট ৪৮০ টাকার পণ্য ক্রয় করতে পারবেন। ১১ মে কুরবানীর বন্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই উন্মুক্ত ট্রাক সেল কার্যক্রম প্রতিদিন চলবে। # 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com