শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মত তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্বকাপ ৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া  দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার চেক বিতরণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ঘোড়াঘাটে মন্ত্রী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বিজয়ের শপথে ‘বাধা’

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:54 pm, শনিবার, ৯ মে, ২০২৬

দিনাজপুরে সরকারিভাবে অসহায় দুঃস্থ শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৬৪ জনকে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার সহায়তার চেক আজ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর, আয়োজিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে এসব আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ কাঞ্চনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বক্তব্য রাখেন। 

তিনি তার বক্তব্যে বলেন, সরকারিভাবে যেসব অসহায় মানুষ গুরুতর রোগে আক্রান্ত হয়ে আর্থিক কষ্টে চিকিৎসা নিতে পারছেন না, তাদেরকে আজকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হলো।

একইভাবে যেসব শ্রমিক মারা গেছেন এবং শ্রমিকের সন্তানের লেখাপড়া করছেন, তাদেরকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। 

তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের আর্থিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে। সারাদেশের ন্যায় আজ দিনাজপুর জেলাতে এই আর্থিক সহায়তার চেক বিতরণের মাধ্যমে বর্তমান সরকারের কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করা হলো বলে তিনি ব্যক্ত করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ১৬৪ জন দুঃস্থ, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্থান্তর করেন প্রধান অতিথি। 

এরমধ্যে ১৪৫ জন অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ৫৬ লক্ষ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৪ জন মৃত শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) সৈয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর উপপরিচালক মো. ওসমান গনি, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন খান, সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শ্রম কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, সহকারি মহা-পরিদর্শক মো. শফিকুল ইসলাম, শ্রম পরিদর্শক সানজিদা জান্নাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার দুপুর আড়াইটায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তর কার্যালয় পরিদর্শন করেন।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com