শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ঘোড়াঘাটে মন্ত্রী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বিজয়ের শপথে ‘বাধা’ বালিয়াকান্দিতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত বালিয়াকান্দিতে ক্যান্সারে আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর তিনদিন ব্যাপী

টি এম কামাল :
  • আপডেট সময় : 11:41 am, শনিবার, ৯ মে, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮মে ) সকাল সাড়ে ১০টায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শাহজাদপুর রবীন্দ্র কাছাড়িবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (এমপি)। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত (এমপি) ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আব্দুল্লাহ্ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ড.এম.এ. মুহিত বলেন, মানুষের প্রতি ভালবাসা, সামাজিক কর্ম, সাহিত্যচর্চা, অর্থনীতি, রাজনীতি, জাতীয় আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চিরায়িত বাহন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ যখন শাহজাদপুরে ছিলেন, তখন তিনি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁর জন্য আমরা শাহজাদপুরবাসী গর্বিত। 

প্রধান আলোচক ড. তারিক মনজুর বলেন, শাসকশ্রেণির পক্ষ থেকে যদি মানুষের বিপক্ষে কোন সিদ্ধান্ত নেয়া হত, তার প্রতিবাদে রবীন্দ্রনাথ জীবনে অনেকবার রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি প্রকৃতির মাঝে ঈশ্বরকে দেখেছেন। অতিরিক্ত সচিব আব্দুল্লাহ খান বলেন, আজকের দিনটি শুধু শাহজাদপুর কিংবা বাংলাদেশের উল্লেখযোগ্য দিন নয়, আজকের দিনটি সমগ্র বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য ও উল্লেখযোগ্য দিন। অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, এ বছরের রবীন্দ্র জন্মজয়ন্তীর প্রতিপাদ্য বিষয় হল, “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ।” তিনি দুঃখের সাথে আরও জানান, যেই রবীন্দ্রনাথের নামে শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সেই বিশ্ববিদ্যালয়ের  স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে প্রথম ধাপের অর্থ বরাদ্দ হওয়া স্বত্বেও আজও শুরু হয়নি স্থায়ী ক্যাম্পাসের কাজ। বিলম্বের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ করে তবেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অলৌকিক এই শর্ত জুড়ে দেয়ার কারণে ক্যাম্পাস নির্মাণের কাজ বিলম্বিত হচ্ছে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মাননীয় দুইজন মন্ত্রীর কাছে বিষয়টি সমাধানের চেষ্টার জন্য আহ্বান করেন। 

অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি উপস্থিত হলেও তিনি অসুস্থতা বোধ করার কারণে অনুষ্ঠান ত্যাগ করেন। পরে তার অনুমতি সাপেক্ষে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- সম্মিলিত সংগীত, গান, নাটক, আবৃত্তি, নৃত্য এবং কিশোর-কিশোরীদের জন্য নৃত্য প্রতিযোগিতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com