শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন রাজবাড়ী সদর থানায় অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার রাজবাড়ী সদর থানার অভিযানে ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রাজবাড়ীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে চারজন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান রাজবাড়ীর পাংশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সেলফিন অ্যাপে জাল ভাউচার ব্যবহারে যুবক আটক  ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ ‎আশুলিয়ায় যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল ও শিক্ষক আটক জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা সরকারের লক্ষ্য চাঁদপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

খুলনায় ভিডিপি সদস্যদের ভাষা শিক্ষা প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:09 pm, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খুলনা ৩৬ জন ভিডিপি সদস্যের অংশগ্রহণে তিন মাসব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
 
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিডিএমএস। বিশেষ অতিথি ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়নের (২০ বিএন) উপ-পরিচালক মো. ফয়সাল হোসেন।

সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি, খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ভাষা দক্ষতা কর্মসংস্থান ও আত্ম উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ তরুণ ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৬ জন ভিডিপি সদস্য জাপানিজ ভাষার প্রাথমিক যোগাযোগ, সংস্কৃতি, আচরণবিধি ও কর্মক্ষেত্রভিত্তিক ভাষা দক্ষতা অর্জন করেন। 

তনি আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা শুধু দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় নয়, দক্ষ মানবসম্পদ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ বর্তমান সময়ের একটি যুগোপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সদস্যরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com