রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ী।
বুধবার (০৬ মে ২০২৬) দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাসেল আলী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন মৃগীডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামী মোঃ ইমন মন্ডল (৩৫)-এর নিজ দখলীয় বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমন মন্ডল উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ ওয়াজেদ মন্ডল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ নাসিরউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন।