শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতিঃ প্রার্থীদের নাম ঘোষণা  কাজিপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন রাজবাড়ী সদর থানায় অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার রাজবাড়ী সদর থানার অভিযানে ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রাজবাড়ীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে চারজন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান রাজবাড়ীর পাংশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সেলফিন অ্যাপে জাল ভাউচার ব্যবহারে যুবক আটক  ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ ‎আশুলিয়ায় যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল ও শিক্ষক আটক জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা সরকারের লক্ষ্য

রাজবাড়ীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে চারজন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 6:40 pm, শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা ও বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী জনাব মোঃ আবুবকর সিদ্দিক। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে আটককৃতরা হলেন—
১। মোঃ আব্দুল আলিম (৫৭), সাং- বেড়াডাঙ্গা, রাজবাড়ী সদর।
২। সাজ্জাদ মন্ডল (২৯), সাং- ০১নং বেড়াডাঙ্গা, রাজবাড়ী সদর।
৩। মোঃ রবিউল আলম (৬১), সাং- বড় ভবানিপুর, রাজবাড়ী সদর।
৪। মোঃ সোহাগ (১৯), সাং- চরপাড়া, বালিয়াকান্দি, রাজবাড়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আসামীদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক আসামীকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com