শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মুসলমান ভারতে হিন্দু, এক নারীর বিরুদ্ধে অভিযোগ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও ন্যায়কে ঢাকা যায় না : রিজভী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি কাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা  পাইকগাছায় আকষ্মিক বর্জপাতে কৃষকের মৃত্যু!  বগুড়ার শেরপুরে কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির দ্বায়িত্ব গ্রহণ ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ 

ভোলায় অস্ত্র, গাঁজাসহ আটক এক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:35 pm, মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ভোলা, ৫ মে, ২০২৬ (বাসস): জেলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ মো.জাকির হোসেন (৪২) নামে ১ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোড়ালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলি-১৩ নামক লঞ্চযোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গতকাল রাত ৩ টায় কোস্টগার্ড ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি নামক মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় ওই লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চের কেবিনে তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মো. জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত মো. জাকির হোসেন ভোলার সদর থানার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com