সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাট শতকণ্ঠে গীতা পাঠে মুখরিত বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের আধা পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নজরুলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতি: অস্তিত্বের সংকট নাকি নতুন উত্থানের হাতছানি? রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড নীলফামারীতে ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা পশ্চিমবঙ্গে ভোট গণনাকে ঘিরে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্থগিত বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু কাজিপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা কাজিপুরে ৩৭৫৯২ শিশুকে হাম-রুবেলা টিকা, শিক্ষকদের ওরিয়েন্টেশন সম্পন্ন

কাজিপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

কাজিপুর প্রতিনিধি
  • আপডেট সময় : 12:04 pm, সোমবার, ৪ মে, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) বিকেলে কাজিপুর প্রেসক্লাবের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

ভার্চুয়ালে সংযুক্ত হয়ে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি আল মাহমুদ জুয়েল সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সুজয়, প্রচার সম্পাদক রোকেনুজ্জামান রাসেল, কায়নিবাহী সদস্য 

আব্দুস সোবহান চাঁনসহ অন্যরা।

বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সমাজের সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। # 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com