শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ঘোড়াঘাটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর কাজিপুরে বাড়িতে হামলা-ভাঙচুর, গরু ধান ভুট্টা লুটের অভিযোগ সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ  প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের সালাহর বিদায় নিয়ে বড় সুখবর দিলেন কোচ সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

টি এম কামাল :
  • আপডেট সময় : 6:42 pm, শনিবার, ২ মে, ২০২৬

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

গণসচেতনতা ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার প্রত্যয়ে শনিবার (২ মে) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও  কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশ এবং দেশের নানা বিষয় সম্পর্কে জানানো যায়। এতে করে শিক্ষার্থীগণ ছোট থেকেই পরিশুদ্ধ জ্ঞানচর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার সুযোগ পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী। 

বিচারক প্যানেলে ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর সরকারি কলেজের প্রভাষক ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ নাসির উদ্দীন,   চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ খোসলেহাজ উদ্দিন। 

অনুষ্ঠানে বিজয়ী দল তারাকান্দি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পুরস্কার প্রদান করেন অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com