শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ঘোড়াঘাটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর কাজিপুরে বাড়িতে হামলা-ভাঙচুর, গরু ধান ভুট্টা লুটের অভিযোগ সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ  প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের সালাহর বিদায় নিয়ে বড় সুখবর দিলেন কোচ সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 6:40 pm, শনিবার, ২ মে, ২০২৬


দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুনগতমান রক্ষার কলাকৌশল বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৯০ জন প্রান্তিক কৃষক অংশ নেয়।

শনিবার (২ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সেচ বিভাগ বিএডিসি দিনাজপুর রিজিয়ন আয়োজিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সরকারের সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রশিক্ষন কর্মসূচিতে সহকারি কমিশনার ( ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্পের রংপুর বিভাগীয় নির্বহী পরিচালক মো. মাহাবুর আলম, সেচ প্রকল্পের প্রকৌশলী মো.বদিউল আলম সরকার ,ঢাকা বুয়েট কলেজের প্রভাষক ডাঃ সাহারা বানু ও ডাঃ নুরুন্নাহার বেগম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com