রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ফের পাকিস্তানে আসছে ইরানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর তিমির মৃতদেহ ঘিরে হাঙ্গরের আনাগোনা, অস্ট্রেলিয়ার বেশ কিছু সৈকত বন্ধ কাজিপুরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হাকিমপুরে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ৪

গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ

বাসস
  • আপডেট সময় : 4:35 pm, সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য পেশ শেষ করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

এরপর আসামী পক্ষ থেকে তাকে জেরা শুরু হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক সেনাপ্রধান তার দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। ট্রাইব্যুনাল অবশিষ্ট জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীমসহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

গত ১৪ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার রয়েছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com