শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ অনুষ্ঠিত

শেখ আরিফুজ্জামান রাজু কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি 
  • আপডেট সময় : 8:17 pm, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 বিশ্ব শান্তিরক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। একুশে সেপ্টেম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলায়  শান্তিপ্রিয় মানুষ অংশ নিয়েছে শান্তি আর সমৃদ্ধির পাইগমকে সর্বস্তরে পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় 

কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে দি হ্যাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা পিস ফ্যাসিলিটিটর পিএফজি গ্রুপ ও ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর আয়োজনে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রবিবার,২১ সেপ্টেম্বর বেলা ১১টায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও উপজেলা পিএফজি গ্রুপের কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিএফজি গ্রুপের এম্বাসেডর ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিএফজি গ্রুপের সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা পিএফজি গ্রুপের সদস্য এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ও পিএফজি গ্রুপের সাবেক এম্বাসেডর ইলাদেবী মল্লিক, পিএফজি গ্রুপের সদস্য শিক্ষিকা কনিকা সরকার, সাংবাদিক এসএম আহমাদুল্লাহ। 

বক্তারা বলেন প্রতিবছর একুশে সেপ্টেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়। ১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় ফুটে ওঠে। এ সময় এক ঝাঁক তরুন মেধাবী শিক্ষার্থী আলোচনা শ্রবণ করে এবং আগামীতে শান্তি বিনির্মাণে তারা কাজ করবে এমনটাই ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com