শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : 2:06 pm, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষ থেকে গতকাল এ উপহার সামগ্রী ও নগদ অর্থসহ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সম্প্রতি ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের আব্দুল কাদের, রফিক আহমদ, আহমদ উল্লাহ, মোস্তফা আলী ও ছাবের আহমদের বসতবাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে যায়।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ লোকমান, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সওকত ওসমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com