বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

বাড়ি ফেরার পথে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 6:53 pm, সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জে নুসরাত জাহান হাবিবা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নুসরাত হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বেপারীপাড়া গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র সন্তান। আজ সোমবার দুপুরে উপজেলার বাঘারচর বেপারীপাড়া শিশুর বাড়ির কাছের ঝুপড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুসরাত হাবিবার বাবা আশরাফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮টার দিকে আমার মেয়ে আমার সাথে বাঘারচর বাজারের উত্তরপাশের একটি দোকানে শিশু খাদ্য কিনতে যায়।
দোকান থেকে খাবার কিনে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেই। সকাল ১১টায় বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞাসা করলে তার মা জানায় নুসরাত বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সেদিনই তারা সাননন্দবাড়ী তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করতে যাই কিন্তু সেখানে জিডি না হলে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠিয়ে দেয়।’

তিনি আরো বলেন, ‘পরের দিন ১০ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি, তখন থেকে পুলিশ অনুসন্ধানে নামে।
আজ সোমবার ফজরের নামাজের পর বাড়ির লোকজন বাড়ির আঙিনার পাশে ঝুঁপড়ির কাছে নুসরাতের লাশ দেখতে পায়।’

পরে পুলিশকে খবর দিলে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, এবং মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা।
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে, সন্দেহমূলক একজনকে আটক করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের আটকের জন্য পুলিশ অত্যন্ত তৎপর হয়ে মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com