শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ঘোষণা ট্রাম্পের ফেসবুকে তথ্য পেয়ে অনাহারে- অর্ধাহারে থাকা পরিবারটির পাশে ইউএনও  সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম শুভ মহালয়া আগামীকাল

গত বছরের তুলনায় বাংলালিংকের আয় বেড়েছে ৭.২ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:12 pm, মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

কভিড-১৯ মহামারি সংকটের মধ্যেও দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের রাজস্ব আয় বেড়েছে গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ বছরের একই সময়ে ৭ দশমিক ২ শতাংশ। ডেটা থেকে রাজস্ব আয় বেড়েছে ৩২ শতাংশ। এই আয় বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টফি’র মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে।

আজ শনিবার প্রকাশিত চলতি বছরের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাংলালিংকের প্রধান অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আর্থিক প্রতিবেন সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরকি অস। এ সময় বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি আংকিত সুরেকা উপস্থিত ছিলেন।

এরিক অস বলেন, ‘দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা হিসেবে আমাদের ক্রমোন্নতি এই বছরের তৃতীয় প্রান্তিকের ফলাফলেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ডেটা থেকে এই প্রান্তিকে আমাদের আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে ৩২ শতাংশ, যা প্রান্তিক অনুসারে আমাদের সর্বমোট আয় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। গ্রাহক চাহিদার প্রতি প্রাধান্য, নেটওয়ার্কে বিনিয়োগ ও নতুন স্পেকট্রামের কারণে আমাদের ফোরজি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬১ দশমিক ৪ শতাংশ। এখন বাংলালিংক-এর ফোরজি গ্রাহকের সংখ্যা এক কোটি ১৪ লক্ষ, যা আমাদের মোট গ্রাহক সংখ্যার ৩৩ শতাংশ। ডিজিটাল সার্ভিসে আমাদের সাফল্যের ক্ষেত্রে বিনোদনভিত্তিক অ্যাপ টফি-ই প্রধান ভূমিকা রাখছে। এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬৩ লক্ষে পৌঁছেছে। সব ক্ষেত্রে ভালো ফলাফল নিয়ে বাংলালিংক যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা সন্তুষ্ট। দেশ জুড়ে গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়ার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে গ্রাহক প্রতি তরঙ্গের ক্ষেত্রে বাংলালিংক অন্য অপারেটরদের তুলনায় এগিয়ে রয়েছে। প্রতি ১০ লাখ গ্রাহকের জন্য বাংলালিংকের তরঙ্গ ১ দশমিক ১২ মেগাহার্জ। এক্ষেত্রে গ্রামীণফোনের শূন্য দশমিক ৫৯ এবং রবির শূন্য দশমিক ৮৬। গ্রাহক অনুপাতে তরঙ্গ বেশি থাকার কারণে বাংলালিংক ডাউনলোড স্পিডের ক্ষেত্রে সেরা অবস্থানে রয়েছে। বিভিন্ন দেশের সেবার মান পরিমাপকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওপেনসিগনালের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া ওকলার ‘স্পিডটেস্ট অ্যাপ’ -এর প্রতিবেদনেও বাংলালিংক বাংলাদেশের সব চেয়ে দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে।

এ ছাড়া জানানো হয়, বাংলালিংক ২০২২ সালের মধ্যে আরো তিন হাজার বিটিএস স্থাপন করতে যাচ্ছে। এর ফলে এ অপারেটরের বিটিএসএর সংখ্যা দাঁড়াবে সাড়ে ১৩ হাজার। এতে সেবার মান বাড়বে এবং ফোরজি সেবা আরো বিস্তৃত হবে।

ফাইভজি সেবার বিষয়ে এক প্রশ্নে জবাবে এরকি অস বলেন, ফাইভজি প্রযুক্তিক নয়, ইকো সিস্টেম। এতে মোবাইল অপারেটরদের চাইতে গ্রাহক পর্যায়ে বেশি প্রস্তুতি দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com