শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

যেভাবে তৈরি করবেন খাসির মাটন রোস্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:15 pm, বুধবার, ২১ জুলাই, ২০২১

সিএনআই নিউজ:

কোরবানির ঈদ মানেই গরু ও খাসির মাংস দিয়ে নানা ধরনের পদ তৈরি করে অতিথি অ্যাপায়ন করা। এ ঈদে গরু ও খাসির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করার কথা কম বেশি সবাই ভাবছেন। চলুন মাটন রোস্টের রেসিপি দেখে তৈরি করে নেওয়া যাক। তবে মনে রাখতে হবে পরিজন অনুসারে পরিমাণ বাড়াতে হলে অবশ্যই মসলাও বাড়াতে হবে। যা যা প্রয়োজন:
১. খাসির রানের মাংস – ১ কেজি
২. টক দই- ২০০ গ্রাম
৩. গরম মসলা – ১ টেবিল চামচ
৪. কাশ্মীরি লাল মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
৫. ধনেগুঁড়া- ২ টেবিল চামচ
৬. ভাজা জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ
৭. আদাবাটা- দেড় টেবিল চামচ
৮. রসুন বাটা ১ টেবিল চামচ
৯. জয়ফল বাটা- ১টি
১০. জয়ত্রীবাটা-১ টেবিল চামচ
১১. মৌরি- ১ টেবিল চামচ
১২. মালাই- ৪ টেবিল চামচ
১৩. মাওয়া- আধা কাপ
১৪. আস্ত কাঁচামরিচ- ৭-৮ টি
১৫. ঘি- আধা কাপ
১৬. চিনি- ১ টেবিল চামচ
১৭. পানি- পরিমান মতো
১৮. লবণ- স্বাদমতো
১৯. ধনেপাতার কুচি- সামান্য
যেভাবে রান্না করতে হবে:
প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে কাঁটাচামচ দিয়ে একটু খুঁচিয়ে নিতে হবে। এরপর পানি, মৌরি, ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে সারারাত ফ্রিজে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। এরপর ফ্রিজ থেকে প্যানে ঘি গরম করে তাতে মৌরির ফোড়ন দিতে হবে। এবার ম্যারিনেট করা খাসির রান দিয়ে দিন। অল্প আঁচে কষিয়ে নিতে হবে। মাংস থেকে পানি বের হতে শুরু করলে সামান্য গরম পানি দিতে হবে। এরপর অল্প আঁচে ২-৩ ঘণ্টা মাংসের দুই পিঠ উল্টেপাল্টে রান্না করুন। এখন এতে মৌরি, ঘি দিয়ে দিন। তারপর মাংস সিদ্ধ হলে নামিয়ে নিন। এবার ঝোল শুকিয়ে আসলে একটি পাত্রে নিয়ে পরিবেশন করুন মাটন রোস্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com