সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায় .

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:56 pm, রবিবার, ৭ আগস্ট, ২০১৬

1443445033সিএনআই নিউজ ডেস্ক :মাথা ব্যথা করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাথা ব্যথার নির্দিষ্ট কোন কারণ নেই। নানা কারণে প্রায় সময়ই মাথা ব্যথা হয়ে থাকে। তখন কোন কিছু করতে ভালো লাগে না। মাঝে মাঝে মেজাজ খিটখিটে হয়ে যায়। এই মাথা ব্যথা সারাতে আমরা নানা রকম ওষুধ খেয়ে থাকি। কিন্তু ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে ওষুধ ছাড়া খুব সহজে মাথা ব্যথা দূর করা যায়।জেনে নিন ঘরোয়া উপায়ে কিভাবে মাথা ব্যথা দূর করবেন-

১। পানি :পানি মাথা ব্যথা কমাতে সাহায্য করে। সাধারণত মাথা ব্যথার প্রধান কারণ হলো শরীরে পানি শূন্যতা। ব্যথার ভাব দেখা দিলে তাড়াতাড়ি দুই গ্লাস পানি পান করুন। মাথা ব্যথা হতে দূরে থাকতে দিনে অন্তত ২/৩ লিটার পানি পানের অভ্যাস করুন।

মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়

২। পান পাতা :পান পাতাও মাথা ব্যথা সারাতে বিশেষ ভূমিকা রাখে। পান পাতাতে মাথা ঠাণ্ডাকারী উপাদান রয়েছে যা মুহূর্তেই মাথা ব্যথা সারিয়ে তুলতে কার্যকরী অবদান রাখে। মাথা ব্যথা হলে তাজা দেখে ৩/৪টি পান পাতা ছেঁচে কপালে লাগিয়ে রাখুন। এতে আধা ঘণ্টার মধ্যে মাথা ব্যথা কমে যাবে।

মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়

৩। লেবু

মাথা ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। এতে করে মাথা ব্যথা দ্রুত কমে আসবে। চাইলে লেবু পেস্ট করে কপালে লাগাতে পারেন। এতেও মাথা ব্যথা কমবে।

মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়

৪। দারুচিনি

দারুচিনি মাথা ব্যথায় অনেক কাজ করে। কয়েকটা দারুচিনি নিয়ে গুঁড়া করে নিন। এরপর এর সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার পেষ্টটি মাথা ব্যথার স্থানে লাগিয়ে কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাথা ব্যথা কমে যাবে।

মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়

৫। আপেল

অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা শুরু হয়। যদি সকালেই মাথা ব্যথা শুরু হয় তাহলে ঝটপট একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খেয়ে ফেলুন, এর সাথে অবশ্যই গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না। আবার ইচ্ছে করলে আপেল সিডার ভিনেগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন। প্রথমে একটি গামলায় গরম পানি নিন। তার সঙ্গে ৩ হতে ৪ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি টাওয়েল সেই পানিতে চুবিয়ে মাথায় ধরুন। এতে মাথা ব্যথা অনেক কমে আসবে।
পপি /সিএনআই নিউজ / ৩৬

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com