সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

ডিমের কুসুম সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:01 am, শনিবার, ১১ জুন, ২০১৬

eggসিএনআই নিউজ , ( ১১ জুন ) : ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে সেদ্ধ ডিম থাকবে না! এটা হয় নাকি? কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক জার্নালে প্রকাশিত হয়েছে, ধূমপান করার থেকেও প্রতিদিন ডিম খাওয়া আরও বেশি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ১২০০ জন নারী, পুরুষকে নিয়ে সমীক্ষা করেন। দেখা গেছে অতিরিক্ত সেদ্ধ ডিম খাওয়াতে তাঁদের শরীরে ক্যারোটিড আর্টারি স্টেনোসিস তৈরি হয়েছে। এতে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা থাকে বেশি।- আনন্দবাজার

আমেরিকান হার্ট অ্যাসোশিয়েসনের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জর্ডন তোমাসেলি জানান, অতিরিক্ত ডিম খাওয়ার পর ক্যারোটিড প্লেক যতটা তৈরি হয় ধূমপান করলেও সেই পরিমাণ প্লেক তৈরি হয় ধমনীতে। এতে রক্তচাপ বাড়ে। এমন কী ফুসফুসে ক্যানসার হওয়ার সম্ভাবনা বাড়ে।

এতকিছু শোনার পরও কিন্তু ব্রেকফাস্ট টেবিলে সেদ্ধ ডিম চাই। তাহলে কী ভাবে খাবেন সেদ্ধ ডিম? তার সমাধানও বাতলে দিয়েছেন চিকিৎসক জর্ডন তোমাসেলি। প্রতিদিন আমাদের শরীরে ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন হয় সেখানে একটি সেদ্ধ ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে ১৮৫ মিলিগ্রাম। সেদ্ধ ডিম ছাড়াও সারাদিন আমরা কোলেস্টেরল, প্রোটিন জাতীয় খাদ্য খেয়ে থাকি। এতে প্রতিদিনই ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল জমা হয়।

তাই জর্ডনের পরামর্শ ডিমের কুসুমের বাদ দিয়ে সাদা অংশ যদি খাওয়া যায়, তাহলে শরীরে পরিমাণ মতো কোলেস্টেরল, ভিটামিন ই পৌঁছবে। মদ্দা কথা, অতিরিক্ত ডিমের কুসুম খাওয়াতে শরীরে কোলেস্টেরল বাড়তে পারে।

 

 

 

 

দিয়া ইসলাম /সিএনআই নিউজ / ৭১৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com