
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানের ক্রিকেটারদেরকে দেখতে চান আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাস। তার মতে, পাক ক্রিকেটাররা আইপিএলে খেললে এই টুর্নামেন্ট আরো বেশি ঝাঁকালো হত।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে দু’দেশের মধ্যে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজনেরও তাগিদ দিয়েছেন পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার।
সাংবাদিকদেরকে জহির আব্বাস বলেন, ‘দু’দেশের ক্রিকেটারদের একে অন্যে লিগে খেলা উচিত। এতে দু’দেশের ক্রিকেটীয় বন্ধন মজবুত হবে।’
আইসিসি প্রেসিডেন্ট বলেন, ‘যদি বিশ্বের সব দেশের ক্রিকেটাররা আইপিএলে খেলত এটার মূল্য আরো বেড়ে যেত। আমি মনে করি, একে অপরের লিগে খেলোয়াড়দেরকে সুযোগ করে দেয়ার মাধ্যমে ক্রিকেটীয় সম্পর্ক উন্নতি করার সময় এখনই।’