বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

মুস্তাফিজকে নিয়ে ওয়ার্নারের নতুন পরিকল্পনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:50 pm, বুধবার, ২৫ মে, ২০১৬

কেকেআরের সঙ্গে আইপিএল নকআউট খেলতে নামার ঠিক চব্বিশ ঘণ্টা আগে মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আজকের ম্যাচ নিয়ে অনেক কথা বললেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেখানে আলোচনার মূল উদ্দেশ্য মুস্তাফিজ।

mustafiz-24updatenewsমুস্তাফিজুরতো আপনার খুব বড় অস্ত্র- জিজ্ঞাসা করতেই ওয়ার্নার বললেন, ‘মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্ক ভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে না ফেলতে।’

‘বাংলাদেশ ক্রিকেটমহল খুব মন দিয়ে মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স দেখছে। কেউ কেউ খুব তারিফও করছে যে ভাবে আপনি ক্যাপ্টেন হিসেবে ওকে ব্যবহার করছেন’ একথা বলতেই উচ্ছসিত ওয়ার্নার বললেন, ‘বললাম তো, ও বড় ট্যালেন্ট। আমি খুব ভালবাসি। ও যা ফিল্ড চায়, তা-ই দিই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বচ্ছন্দ করার চেষ্টা করি। সবার বেলাতেই অবশ্য কমবেশি তাই করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো।’

‘শুনেছি ওঁর জন্য টিমে দোভাষী ব্যবহার হচ্ছে। কিন্তু দোভাষী তো মাঠে থাকেন না। তখন আপনি মুস্তাফিজের সঙ্গে কথা বলেন কী করে?’ এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘ক্রিকেটিং ল্যাঙ্গোয়েজে আদানপ্রদান করি। সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে নীচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই।’

চলতি আইপিএল থেকে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী? এই প্রশ্নের জবাবে ওয়ার্নার বললেন, ‘ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। লক্ষ্য একটাই— হায়দরাবাদকে ট্রফি জেতানো। এটা শুধু টিম নয়, সাপোর্ট স্টাফ, স্পনসর, মার্কেটিংয়ের ছেলেগুলো, ফ্র্যাঞ্চাইজি মালিক, সকলের জন্য দরকার। আইপিএল জিতলে ওটা বেস্ট মিড-ইয়ার গিফট হবে নিজেদের জন্য। কনফিডেন্ট নিয়ে আরও বললেন, ‘আইপিএলটা আমাদের একান্ত জেতা দরকার। প্রচণ্ড লড়বও। দেখা যাক না কি হয়!’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com