বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

কে আগে দেশে ফিরবেন, সাকিব নাকি মুস্তাফিজ?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:03 pm, বুধবার, ২৫ মে, ২০১৬

চলতি আইপিএলে দারুণ সূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর মাঝপথে কিছুটা খেই হারিয়ে ফেলছিল তারা। তাই প্লে-অফের টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। ওই ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় কেকেআর। হায়দরাবাদ অবশ্য দুই ম্যাচ হাতে রেখেই প্লে-অফের টিকিট পেয়েছিল।

প্লে-অফেও প্রতিপক্ষ হিসেবে সেই সানরাইজার্সকেই পেল সাকিব আল হাসানের দল। আজ বুধবার আরেকটি বাঁচা-মরার লড়াই এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি গড়াবে বাংলাদেশে সময় সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।

সমীকরণটা বেশ কঠিন। আজ যে দল হেরে যাবে, সেই দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। আর যে দল জিতবে, তারা প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল গুজরাট লায়ন্সর মুখোমুখি হবে। ওই ম্যাচে জয় পেলে অবশ্য ফাইনালের টিকিট পাবে। ক্রিকেটপ্রেমীর প্রশ্ন, আজ কার বিদায় এবং আগে কে দেশে ফিরবেন, সাকিব নাকি মুস্তাফিজ?

2016_04_30_10_29_41_hBmZOcf0bhuRJzB8TLAImCMHCILf8T_originalচলতি আসরের পরিসংখ্যান এগিয়ে রাখছে কেকেআরকে। এর আগে দু’দলের দুইবারের দেখায় দু’বারই জয় পেয়েছে সাকিবের দল। প্রথম ম্যাচে মুস্তাফিজের হায়দরাবাদকে ৮ উইকেটে পরাজিত করেছিল তারা। ওই ম্যাচে ব্যাট ধরার সুযোগ পাননি সাকিব। বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। অপরদিকে মুস্তাফিজ চার ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন, যে উইকেটটি ক্রিকেটভক্তদের চোখে এখনো ভাসছে। দুর্দান্ত এক ইয়র্কারে আন্দ্রে রাসেলকে ভূপাতিত করে ফেলেন বাংলাদেশের কাটার মাস্টার।

সবশেষ ম্যাচে হায়দরাবাদকে ২২ রানে পরাস্ত করেছে কেকেআর। এই ম্যাচে ব্যাট হাতে ১০ বলে ৭ রান করেন সাকিব। বল হাতে চার ওভারে ৩৪ রান দিয়ে মূল্যবান একটি উইকেট লাভ করেন। অপরদিকে চার ওভারে ৩২ রান দিয়ে মুস্তাফিজও দখলে নেন একটি উইকেট।

কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর যেমন সাকিবের দিকে তাকিয়ে থাকবেন, তেমনি হায়দরাবাদের দলনেতা ডেভিড ওয়ার্নারও চাইবেন ১৪ ম্যাচে ১৬ উইকেট শিকারী মুস্তাফিজ যেন আজ ঝলসে ওঠেন। কেকেআর শিবিরে সুসংবাদ, ইনজুরির শিকার হওয়া আন্দ্রে রাসেল আজ খেলায় ফিরতে পারেন। তাতে হায়দরাবাদকে পরাজিত করতে সুবিধা হবে গম্ভীরদের!

আজ কেকেআর ও  হায়দরাবাদের মধ্যকার জমাজমাট এক লড়াইয়ের জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দলের পাশাপাশি মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাকিব আল হাসানের ব্যক্তিগত লড়াইটাও উপভোগ করার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, দিপক হুদা, যুবরাজ সিং, ময়েজেস হেনরিকস, নোয়ান ওঝা, ভুবনেশ্বর কুমার, করন শর্মা, বারীন্দার স্রান ও মুস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মানীশ পান্ডে, কলিন মুনরো, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, সুরিয়াকুমার যাদব, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদিপ যাদব ও অঙ্কিত রাজপুত।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com