বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

এখন আর বিতর্ক নেই, কে সেরা?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:54 am, বুধবার, ২৫ মে, ২০১৬

মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। রানের খাতা খোলার আগেই কুলকারনির শিকার হয়ে সাজঘরে ফিরে যান। তার ধারাবাহিকতার অভাবটা শেষ পর্যন্ত মোটেই বুঝতে দিলেন না এবি ডি ভিলিয়ার্স। ৪৭ বলে সমান পাঁচটি করে চার ও ছক্কায় ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালের টিকিট এনে দেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। এদিন গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু।

2016_05_25_11_24_08_V6CeJwjAojmwv1lsgIU15S4Zl002ZJ_originalএমন অবিশ্বাস্য জয়ে দারুণ খুশি অধিনায়ক বিরাট কোহলি। প্রশংসায় ভাসালেন ম্যাচসেরা ভিলিয়ার্সকে। ভারতের টেস্ট দলনেতা জানালেন, এবিই সেরা ব্যাটসম্যান। এ বিষয়ে আর কোনো বিতর্ক দেখছেন না তিনি!

ম্যাচ শেষে ভিলিয়ার্সের প্রশংসায় কোহলি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি একজন উইনিং ক্যাপ্টেন হিসেবে দাঁড়িয়ে আছি। এখন আর বিতর্ক নেই যে কে সেরা? আমি বিগম্যানের (এবি ডি ভিলিয়ার্স) কাছে মাথা নত করছি। জানতাম, বড় ম্যাচে এবি দাঁড়িয়ে যাবে। চাপের মাঝেও দুর্দান্ত ইনিংস খেলেছে সে। তাকে নিয়ে আমি গর্বিত।’

ভিলিয়ার্স যোগ্য সঙ্গ দিয়েছেন ইকবাল আব্দুল্লাহ। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই আব্দুল্লাহর বন্দনা করতে ভুল করেননি বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। বলেন, ‘আমরা প্লে-অফ পর্ব ভালোভাবেই শেষ করলাম। যদিও আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। আমি লক্ষ্য করেছি, এবিকে নিয়ে উদ্বিগ্ন ছিল প্রতিপক্ষ। আব্দুল্লাহকেও ধন্যবাদ জানাতে হবে। অসাধারণ একটি ইনিংস খেলেছে সে। বল হাতে ভালো করেছে। এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি না। প্লে-অফ ছিল বেঙ্গালুরুতে, ফাইনালও হবে এখানে। এই জয়টা স্বাগতিক দর্শকদের উৎসর্গ করছি।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com