বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

নিজেদের রেকর্ড-ই ভেঙেছে ‘এমএসএন’ ত্রয়ী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:12 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

MSN-BG20160524184054ঢাকা: যদি গত মৌসুমে করা ১২২টি গোল অসাধারণ হয়, তবে এ মৌসুমের গোল সংখ্যাকে কী বলা যায়? হ্যাঁ, নিজেদের ২০১৪-১৫ মৌসুমের অনন্য রেকর্ড-ই ভেঙে দিয়েছেন ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। আরো ৯টি গোল বেশি করে মৌসুম শেষ করেছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন কারিগর।

গত ২৪ এপ্রিল স্পোর্টিং গিজনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেই আগের রেকর্ড স্পর্শ করেন ‘এমএসএন’ ত্রয়ী। ওই ম্যাচটিতে সুয়ারেজ একাই করেন চার গোল। একবার করে গোল উদযাপন করেন মেসি ও নেইমার। এরপর তিনজন মিলে আরো ৯ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন। যার সবশেষ গোলটি আসে নেইমারের পা থেকে। কোপা দেল রের ফাইনালে (২৩ মে) সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের রাতে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান সেনসেশন।

ঘরোয়া ‘ডাবল’ জিতেই মৌসুম শেষ করে বার্সা। কাতালানদের আক্রমণভাগের ত্রয়ী যেন প্রতি মৌসুমেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন। ১২২ গোলের পর ১৩১! তাদের এই গোলগুলোই তো এই দুই মৌসুমে বার্সাকে সম্ভাব্য ৯টি শিরোপার মধ্যে সাতটি ট্রফি এনে দিতে বড় অবদান রাখে।

এ মৌসুমে বার্সার মোট গোলসংখ্যা ১৭৭। যেখানে মেসি-নেইমার-সুয়ারেজ মিলে করেছেন ১৩১টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সুয়ারেজ ৫৯, মেসি ৪১ ও নেইমার ৩১টি গোল করেন। শুধুমাত্র নিজে গোল করেই থামেননি, সতীর্থদের দিয়ে কীভাবে গোল করাতে হয় সেটিও তাদের বেশ ভালোই জানা। গোল সহায়তা বা অ্যাসিস্ট তালিকায় মেসির (২৩টি) পরেই আছেন সুয়ারেজ (২২) ও নেইমার (২০)।

তা ২০১৫-১৬ মৌসুমে ঠিক কীভাবে মেসি-সুয়ারেজ-নেইমার ১৩১টি গোল করলেন। তারই একটি পরিসংখ্যান (ব্র্যাকেটে আগের মৌসুমের সংখ্যা) পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো:

লা লিগা: সুয়ারেজ-৪০ (১৬), মেসি-২৬ (৪৩), নেইমার-২৪ (২২)।

কোপা দেল রে: সুয়ারেজ ৫ (২), মেসি ৫ (৫), নেইমার ৪ (৭)।

চ্যাম্পিয়নস লিগ: সুয়ারেজ ৮ (৭), মেসি ৬ (১০), নেইমার ৩ (১০)।

স্প্যানিশ সুপার কাপ: সুয়ারেজ ০ (০), মেসি ১ (০), নেইমার ০ (০)।

ইউরোপিয়ান ‍সুপার কাপ: সুয়ারেজ ১ (০), মেসি ২ (০), নেইমার ০ (০)।

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ: সুয়ারেজ ৫ (০), মেসি ১ (০), নেইমার ০ (০)।

গতবার দক্ষিণ আমেরিকান ত্রয়ীর ১২২ গোলকে অনেকেই অসম্ভব সাফল্য হিসেবে অভিহিত করেছিলেন। এবার তো তারা সেটিকেও ছাড়িয়ে গেলেন। বার্সার হয়ে ২০০৮-০৯ মৌসুমে মেসি, স্যামুয়েল ইতো ও থিয়েরি অঁরি মিলে ১০০ গোলের মাইলফলক অর্জন করেছিলেন। আর গত মৌসুমে রিয়াল মাদ্রিদের রোনালদো-বেনজেমা-হিগুয়েইনের করা ২০১১-১২ মৌসুমে সর্বকালের রেকর্ড ১১৮ গোলও ছাড়িয়ে যান মেসি-নেইমার-সুয়ারেজ।

অসম্ভব শব্দটা বোধ হয় ‘এমএসএন’ ত্রয়ীর ডিকশনারিতে নেই! কোথায় গিয়ে এ তিন ফরোয়ার্ড থামবেন? নতুন মৌসুম শেষে যদি তাদের মিলিত গোলসংখ্যার অনন্য রেকর্ডও অতীত হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com