বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

নেপালের বিপক্ষে বিকেএসপির সিরিজ জয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:25 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
BKSP-news-inner20160524163609ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বিকেএসপি। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বিকেএসপি।
নেপালের একাডেমি দলটি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৯ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় সফরকারী দলটি। অতিথি দলের রোশন সর্বোচ্চ ৭০ বলে ৩৩ রান করেন।
 
বিকেএসপি’র জিদনি ৫.২ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে সফরকারী দলের ব্যাটিং লাইনআপে ধস নামান।
 
জবাবে, বিকেএসপি ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বিকেএসপি’র হয়ে জিসান ৬৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন।
 
বিকেএসপি ৪ ম্যাচের ৩ টিতে জয়লাভ করে এবং ১টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
 
বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আক্তার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার ও কোচের দায়িত্বে ছিলেন এস এম আসাদুল হক টুলটুল। পক্ষান্তরে নেপাল একডেমি দলের কোচ-কাম ম্যানেজার ছিলেন সুদীপ শর্মা। আগামী ২৫ মে নিয়মরক্ষার শেষ সীমিত ওভারের ম্যাচটি বিকেএসপি’র দুই নম্বর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com