বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

ব্যালন ডি’অরে ইনিয়েস্তার প্রতি অবিচার!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:34 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
Iniesta-BG20160524154341ঢাকা: কোনো সন্দেহ নেই, ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারদের তালিকা করলে তার নামটা থাকবেই। প্রতিপক্ষ দলের সামনে যিনি ‘মূর্তিমান আতঙ্কের’ নাম। অথচ তার হাতেই কিনা এখনো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ওঠেনি! স্পেন দলের কোচ ভিসেন্তে দেল বস্ক তো বলেই দিয়েছেন, আন্দ্রেস ইনিয়েস্তা যদি ব্যালন ডি’অর না জিতে অবসর নেয় তাহলে তার প্রতি অবিচার করা হবে।

২০০২ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর কাতালানদের হয়ে এখন পর্যন্ত ২৮টি শিরোপা জিতেছেন ইনিয়েস্তা। এছাড়াও স্পেনের জার্সি গায়ে দু’টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পাশাপাশি ২০১০ বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতেন ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার।

সে যাই হোক, ইনিয়েস্তার হাতে এখনো ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড উঠেনি। দেল বস্কের মতে, ইনিয়েস্তাকে সঠিকভাবে পুরস্কৃত করা হয়নি। ২০১০ সালে রানারআপ ও ২০১২ সালে তিনি তৃতীয় হন। দু’বারই তার বার্সা সতীর্থ লিওনেল মেসি বর্ষসেরার ট্রফি জেতেন।

ফ্রান্সে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোয় (১০ জুন শুরু) দলে বস্কের মূল ভরসা জুড়েই থাকবেন ইনিয়েস্তা। তার বিশ্বাস, কিংবদন্তি এ মিডফিল্ডার যদি কখনোই এ মর্যাদাপূর্ণ পুরস্কার (ব্যালন ডি’অর) না জেতে তবে এটি চরম অন্যায্য হবে।

এক সাক্ষাৎকারে দেল বস্ক বলেন, ‘এটা হবে অন্যায়, অবিচার যদি ইনিয়েস্তা এতোসব সাফল্যের পরও ব্যালন ডি’অর ছাড়া ক্যারিয়ার শেষ করেন। কিন্তু, আমি মনে করি এটা কঠিন যখন তুমি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দু’জন অসাধারণ খেলোয়াড়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করো।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com