বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

তামিমের আরেকটি কীর্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:05 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
tamim-bg20160524112356ঢাকা: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে বেশি রেকর্ড গড়ার নায়ক তামিম ইকবাল এবার গড়লেন আরও একটি কীর্তি। প্রথম বাংলাদেশি ক্রিকেটোর হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এ বাঁহাতি ওপেনার।

মঙ্গলবার (২৪ মে) বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে  মাঠে নামার আগে ৬ হাজার থেকে ৩৮ রান দূরে ছিলেন আবাহনীর এ অধিনায়ক।

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তামিম ইনিংসের ১৮তম ওভারে পাকস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকয়ি রেকর্ডবুকে নাম লেখান। অর্ধশতক (৫৫) পূর্ন করে মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম।

তামিমের চেয়ে ৫৯ রান পিছিয়ে থেকে থেকে মঙ্গলবার মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম। ৬ হাজার থেকে ৯৭ রান দূরে থাকা মুশফিকের সুযোগ ছিল মাইলফলক ছোঁয়ার। কিন্ত মুশফিক এদিন রুবেলে হোসেনের বলে আউট হলেন রানের খাতা খোলার আগেই।

১১ বল মোকাবেলা করেও শুন্য রাতে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ককে।

লিস্ট ‘এ’ ম্যাচে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:
তামিম ইকবাল ৬০১৭
মুশফিকুর রহমি ৫৯০৩
সাকিব আল হাসান ৫২৭৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০
মোহাম্মদ আশরাফুল ৪৬৭১

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com