বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

অজি টেস্ট দলে ফিরলেন হেনরিকেস-স্টার্ক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:11 am, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
aus-squad-bg20160524103158ঢাকা: আসছে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে প্রায় তিন বছর পর ফিরলেন অলরাউন্ডার মইসেস হেনরিকেস। সেই সঙ্গে ফিরলেন অজিদের বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখা মিচেল স্টার্ক।

হেনরিকেস সর্বশেষ ২০১৩ সালে ভারত সফরে খেলেছিলেন। তবে সেবার আচরণবিধী লঙ্ঘন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবা-রাত্রি টেস্টে খেলার পর ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক।

হেনরিকেস বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভারতে মাঠ মাতাচ্ছেন। তাই উপমহাদেশে তার ভালো খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। তবে ফাস্ট বোলার পিটার সিডল ও জেমস প্যাটিনসন ইনজুরির কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন।

আগামী ২৬ জুলাই পাল্লেকেলেতে প্রথম টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জ্যাকসন বার্ড, জো বার্নস, নাথান কোল্টার-নাইল, জস হ্যাজেলউড, মইসেস হেনরিকেস, উসমান খাজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টিফেন ও’কিফ, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com