বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

ইতালির ইউরো দলে নেই পিরলো-বালোতেল্লি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:35 pm, সোমবার, ২৩ মে, ২০১৬

pirlo-balotelli20160523161842ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ৩০ সদস্যের ইতালি ফুটবল দলের নাম ঘোষণা করেছেন কোচ আন্তোনিও কন্তে। তবে তার এই ৩০ সদস্যের দলেও জায়গা হলো না অন্যতম সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লি এবং মিডফিল্ডার আন্দ্রে পিরলোর। দু’জনই এখন খেলছেন আমেরিকান ফুটবল লিগ এমএলএসে।

৩১ মে’র মধ্যে অবশ্য এই ৩০ জন থেকে ২৩ জনের স্কোয়াড তৈরি করবেন কোচ কন্তে। এরপর তা জমা দেয়া হবে উয়েফার কাছে। ২৩ জনের স্কোয়াডে নতুন করে আর কারও নাম যোগ করা হবে না বলে মনে করা হচ্ছে। আগামী মৌসুমে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নেয়ার আগে আন্তোনিও কন্তের এটাই ইতালি জাতীয় দলের হয়ে শেষ মিশন।

কন্তের ঘোষিত দলে এসি মিলানের স্ট্রাইকার রিকার্ডো মন্তোলিভো এবং পিএসজি স্ট্রাইকার থিয়াগো মোতার ফিটনেস কন্ডিশন নিয়ে বেশ প্রশ্ন রয়েছে। এ দু’জনকে যদি শেষ পর্যন্ত রাখা না যায়, তাহলে কন্তের দল দাঁড়াবে ২৮ জনে। আগামী এক সপ্তাহ এই ২৮ জনকে নিয়ে অনুশীলন ক্যাম্পের আয়োজন করবেন আন্তোনিও কন্তে।

ইতালির প্রাথমিক ৩০ সদস্যের দল
গোলরক্ষক: জিয়ানলুইজি বাফন, ফেডেরিকো মারচেত্তি, সালভাতর সিরিগু।
ডিফেন্ডার: ডেভিড অ্যাস্টোরি, আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বোনুচ্চি, জিওর্জিও চিয়েল্লিনি, অ্যাঞ্জেলো ওগবোনা, ড্যানিয়েল রুগানি, মাত্তেও দারমিয়ান, মাত্তিয়া ডি স্কিগলিও, ডেভিড জাপাকস্তা।
মিডফিল্ডার: মার্কো বেনাচ্চি, জিয়াকোমো বোনভেনচুরা, দানিয়েলে ডি রোসি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, ইমানুয়েল জিয়াচ্চেরিনি, জর্জিনহো, রিকার্ডো মন্তোলিভো, থিয়াগো মোত্তা, মার্কো পারোলো, স্টেফানো স্টুরারো, ফেডেরিকো বার্নাডেচ্চি, আন্তোনিও কান্দ্রেভা, স্টিফেন এল সারাউয়ি।

ফরোয়ার্ড: এডের, সিরো ইমোবিলে, লোরেঞ্জো ইনসিগনে, গ্রাজিয়ানো পেল্লে, সিমোনে জাজা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com