শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

জলপাই পাতার বহুমাত্রিক গুণাগুণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:45 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

জলপাইয়ের তেলের গুণের কথা তো আমরা কমবেশি সবাই জানি। তবে জলপাই পাতারও গুণ আছে তা হয়তো অনেকেই জানেন না।

বিভিন্ন রোগ নিরাময় থেকে শুরু করে নানাবিধ স্বাস্থ্য সমস্যা দূর করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে।

নিচে জলপাই পাতার উপকারি দিকগুলো নিয়ে আলোচনা করা হলো :

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : জলপাইয়ের পাতায় রয়েছে অলিওরোপিয়েন নামে একটি উপাদান যেটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। হার্টে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করে এটি।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ : গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে।

ক্যান্সার প্রতিরোধে : জলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যান্সার সহায়ক কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া এটি টিউমারের বৃদ্ধিও ঠেকায়।

হাড়ের গঠন : স্প্যানিশ একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া জলপাই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতা দিয়ে চাও তৈরি করা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com