শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ক্যান্সার প্রতিরোধে বেগুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:39 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

কথায় আছে, যার নেই কোনো গুণ, তার নাম বেগুন। কার্যত এই ধারণাকে মিথ্যা প্রমাণিত করেছে বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণা। এর একটিতে বেগুনের ওজন কমানোর গুণের কথা জানা গেছে।

গবেষকরা বলছেন, বেগুন প্রায়ই আমাদের খাদ্য তালিকায় থাকে। তবে যখন স্বাস্থ্য রক্ষা বা ওজন কমানোর বিষয় দেখা হয় তখন বেগুনকে ধরা হয় না। অথচ ১০০ গ্রাম বেগুনে মাত্র ২৫ ক্যালোরি থাকে। খাদ্যআঁশে ঠাঁসা একটা সবজি খেলে ওজন বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে! এছাড়াও বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন বি সিক্স, রিবোফ্লাভিন, নায়াসিন এবং থায়ামিন। এগুলো আমাদের দেহের ‘মেটাবোলিজম’ সক্রিয় রাখে। ফলে খাবার ভালো হজম হয় এবং শরীরে মেদ জমে না।

অ্যালার্জির সমস্যা না থাকলে আরও অনেক কারণেই বেগুন নিয়মিত খেতে পারেন যে কেউ। এই সবজি আমাদের শরীরের ডায়াবেটিস ও ক্যান্সারসহ নানা রোধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বেগুনের গুণাগুণ।

ক্যান্সার প্রতিরোধ: বেগুনে ফাইটোকেমিকল অ্যান্থোসায়ানিনস থাকে, যার কারণে বেগুনের রং এত চমৎকার দেখায়। এটা আমাদের হৃদপিণ্ডের রক্ষণাবেক্ষণের কাজও করে। এছাড়া বেগুনে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টরেল দমিয়ে রাখে। আর এই অ্যান্থোসায়ানিনস এবং ক্লোরোজেনিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।

ডায়াবেটিস প্রতিরোধ: বেগুনে উচ্চ মাত্রায় আঁশ এবং কম পরিমাণে দ্রবণীয় শর্করা থাকে, ফলে ডায়াবেটিস প্রতিরোধের কাজেও বেগুন ভূমিকা রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: বেগুন একটা ক্ষারধর্মী খাবার। এটি পরিপাকতন্ত্রের অম্ল ও ক্ষারের ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা সচল রাখে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com