শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

কন্টাক্ট লেন্স ব্যবহারে সাবধানতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:38 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

চোখ নাকি মনের কথা বলে। মায়াবী চোখদুটি আপনাকে আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য চোখের কোনো বিকল্প নেই। তাই এই চোখকে ভালো রাখতে কত কী না করা হয়। চোখের সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও পাওয়ার এডজাস্ট করতে অনেকে চোখে কন্টাক্ট লেন্স পরে থাকেন। এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে

কন্টাক্ট লেন্স অবশ্যই সলিউশনে ডুবিয়ে রাখতে হবে। সাধারণ পানি ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে লেন্স সলিউশন থেকে তুলে সলিউশন পরিবর্তন করে দিতে হবে। লেন্স সলিউশন থেকে তোলার সময় কটনবার্গ দিয়ে তুলতে পারেন।

নতুন লেন্স কিনলে সাথে নতুন লেন্স কেস কিনতে হবে। এক লেন্স কেস বারবার ব্যবহার করবেন না। চাইলে গরম পানিতে ফুটিয়ে লেন্স কেস ব্যবহার করতে পারেন।

এক্সটেনডেড ওয়্যার লেন্স এবং ডিসপোজেবল লেন্স পাওয়া যায়। তবে ডিসপোজেবল লেন্স ব্যবহার করা ভালো। কারণ ধূলোবালিতে এক্সটেনডেড ওয়্যার লেন্সে সমস্যা হয়।

লেন্স পরার আগে চোখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনার হাত পরিষ্কার করে নিতে হবে, কারণ জীবানু থেকে আপনার চোখে সমস্যা হতে পারে।

কন্টাক্ট লেন্স ব্যবহার করলে অনেকের অ্যালার্জি, ইনফেকশন হয়। এজন্য লেন্স ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। অনেক সময় চোখ লাল হয়ে যায়। খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার চোখজোড়া আপনার সম্পদ। তাই গুরত্বসহকারে যত্ন নিতে হবে চোখের। কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে সচেতস হোন। চোখকে ভালো রাখুন, সুস্থ রাখুন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com