সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

এবার মামলায় জড়ালো সালমানের ‘সুলতান’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:26 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘সুলতান’ ছবিটির। শুটিং হচ্ছে পুরোদমে। কিন্তু তার আগেই বাধা পেল ‘সুলতান’। লোকেশন জনিত জটিলতায় মামলায় জড়ালো ছবির নির্মাতা।

ছবির শুটিং চলছে ভারতের মোরনায়। কিন্তু ছবিতে দেখানো হয়েছে হরিয়ানার রেওয়াড়িকে। এই অভিযোগ তুলে সুলতানের বিরুদ্ধে এলাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগকারী এহতেশাম সিদ্দিক অভিনেতা সালমান খান আর পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, জাফর একজন পরিচালক হয়ে কিভাবে জায়গা বদল করতে পারেন? ছবিতে যেখানে হরিয়ানার রেওয়াড়ি এলাকাকে দেখানো হচ্ছে, সেখানে শুটিং না হয়ে অন্য জায়গা দেখানো উচিৎ নয়। আজ এই মামলায় শুনানি হওয়ার কথা রয়েছে।

সুলতান ছবিটি এক কুস্তিবিদের জীবন নিয়ে তৈরি। নাম ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। সালমানের কোচের চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুডা।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com