রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ভিওআইপি সিম বন্ধে ব্যর্থ হলে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:41 pm, সোমবার, ২ মে, ২০১৬

অবৈধ ভিওআইপি সিম বন্ধ করতে ব্যর্থ হলে ফোন অপারেটরদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান।

তিনি বলেন, ‘অবৈধ ভিওআইপি সিম বন্ধে মোবাইল ফোন অপারেটরদের সর্বোচ্চ তিন ঘণ্টা সময় দেওয়া হবে। এটা করতে ব্যর্থ হলে অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম বিষয়ে সকল মোবাইল অপারেটর কোম্পানীর প্রধান নির্বাহীদের সাথে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিটিআরসির সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে সচিব বলেন, ‘সেখানে প্রতিমন্ত্রী বিটিআরসিকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সর্বোচ্চ ৩ ঘণ্টা সময় দেওয়া হবে। অপারেটরকে বলা হবে আপনার এ সিম দিয়ে এ কাজ (ভিওআইপি) হচ্ছে, এটা ৩ ঘণ্টার মধ্যে বন্ধ করেন। যদি না করে তবে অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন,সেই অপারেটর টেলিটক, গ্রামীণ ফোন,বাংলালিংক অথবা রবি যেটাই হোক। সবার জন্যই আইন সমান।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com