শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মার্কিন প্রমোদতরী যাচ্ছে কিউবা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:55 pm, সোমবার, ২ মে, ২০১৬

যুক্তরাষ্ট্রের একটি প্রমোদতরী সে দেশ থেকে কিউবা যাচ্ছে। গত ৫০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম কিউবা যাচ্ছে কোনো মার্কিন প্রমোদতরী। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রায় ৭০০ জন আরোহী নিয়ে অ্যাডনি নামের মার্কিন প্রমোদতরীটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে কিউবার উদ্দেশে রওনা হয়েছে।

প্রমোদতরীটির আজ সোমবার কিউবার রাজধানী হাভানায় পৌঁছার কথা।

a4d8be93c5de5133749a792656f7afd2-cruise-ship
আধা শতাব্দীর বেশি সময়ের বৈরিতার অবসানের পর গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। তবে দুই দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্যে স্নায়ুযুদ্ধকালের বেশ কিছু নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি।

দ্বীপরাষ্ট্রটি থেকে সমুদ্রপথে নিজেদের নাগরিকদের গমন এবং বাইরে থেকে আগমনের ওপর কিউবা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সে দেশে মার্কিন প্রমোদতরী যাওয়ার বিষয়ে অগ্রগতি হয়।

প্রমোদতরীটির পরিচালনা প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি কার্নিভ্যাল। ফ্লোরিডা ও কিউবার মধ্যে প্রমোদতরী চলাচলের জন্য তাদের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও কিউবা সরকার।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com