
মার্কিন জনপ্রিয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স ক্যারিয়ারে খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। তবে একটি বিষয়ে আক্ষেপ রয়েই গেছে তার। ব্যক্তিগত জীবনে খুশি নন ‘হাঙ্গার গেমস’ অভিনেত্রী। জানালেন, এই মুহূর্তে কোন প্রেমিক নেই তার জীবনে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছিলেন লরেন্স। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপকের প্রশ্ন ছিল, কেমন চলছে আপনার ‘ডেটিং লাইফ’? ২৫ বছর বয়সী অভিনেত্রী জবাব দেন, ‘ডেটিং লাইফ আবার কি!’
এরপর প্রশ্নকর্তা জানতে চান, ‘আপনার জীবনে বর্তমানে কেউ নেই?’ লরেন্স জানান, ‘না, আপাতত কেউ নেই। ব্যাপারটি খুবই দুঃখজনক। বর্তমানে জীবনে কোন পুরুষের স্পর্শ নেই।’