
আজ শেষ হয়ে যাচ্ছে আট দিনের সংগীত মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে এই মেলার আয়োজন করে ‘সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটি’ নামে সংগীতশিল্পীদের একটি সংগঠন।
মেলার শেষ দিন উপলক্ষে আজ প্রায় ৩০টি নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। অ্যালবামগুলো প্রকাশ করছে জি-সিরিজ ও অগ্নিবীণা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ–বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শেষে সংগীত মেলার পক্ষ থেকে গুণী শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া সংগীত মেলার সমাপনী অনুষ্ঠানে গান করবেন হাসান চৌধুরী, মাহাদী, মেহরাব এবং আর্টসেল, আর্ক, দূরবীন, চাতক, চক্র ও সমুদ্র।
মেলা শুরু হবে বিকেলে। শেষ হবে রাত ১০টায়। এ বছর মেলায় অনেকগুলো নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া মূল্যছাড়ে অ্যালবাম বিক্রিসহ নানা ধরনের আয়োজন ছিল এবারের সংগীত মেলায়।